• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎

রিপোর্টারের নাম : / ১৫৪ জন দেখেছে
আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬

মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ ঘিরে সচেতন মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা। জাতীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ আয়োজনে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন না করা, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু না হওয়া এবং বিভিন্ন অব্যবস্থাপনার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও শিক্ষক সমাজের একাংশ।

‎শনিবার (২৩ মে) অষ্টগ্রাম উপজেলার হাওর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের হেলিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। অভিযোগ রয়েছে, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জাতীয় পতাকার কোনো উপস্থিতি দেখা যায়নি। এমনকি ক্রীড়া পতাকাও উত্তোলন করা হয়নি বলে জানিয়েছেন উপস্থিত অনেকেই।

‎এ ঘটনাকে রাষ্ট্রের জাতীয় মর্যাদা ও দেশপ্রেমের চেতনার প্রতি অবহেলা হিসেবে দেখছেন সচেতন মহল। তাদের ভাষ্য, শিক্ষাপ্রতিষ্ঠান থেকেই শিশুদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও জাতীয় মূল্যবোধ গড়ে ওঠে। সেখানে জাতীয় আয়োজনে জাতীয় পতাকার অনুপস্থিতি অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

‎নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন,
‎“শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর। তারা যদি এমন বিষয়ে উদাসীন হন, তাহলে নতুন প্রজন্ম দেশপ্রেম শিখবে কোথা থেকে? জাতীয় অনুষ্ঠানে জাতীয় পতাকার অনুপস্থিতি কখনোই গ্রহণযোগ্য নয়।”

‎এছাড়াও অনুষ্ঠানস্থলে প্রতিযোগিতার নির্ধারিত ব্যানার না থাকা এবং প্রধান অতিথির জন্য নির্ধারিত আসনের সঠিক ব্যবস্থা না করার অভিযোগও উঠেছে। অনেকেই মনে করছেন, এত বড় একটি সরকারি আয়োজনে এ ধরনের অব্যবস্থাপনা দায়িত্বে অবহেলার পরিচয় বহন করে।

‎অভিযোগ রয়েছে, সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় প্রায় দুপুর ১২টায়। এতে তীব্র গরমের মধ্যে দীর্ঘ সময় মাঠে অবস্থান করতে হয় কোমলমতি শিক্ষার্থীদের। কয়েকজন অভিভাবক জানান, প্রচণ্ড রোদে অনেক শিশু অসুস্থ বোধ করে এবং ভোগান্তিতে পড়ে।

‎এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারণে কোনো বক্তব্য দিতে পারেননি।

‎সচেতন মহল বলছে, জাতীয় পর্যায়ের এ ধরনের অনুষ্ঠানে ভবিষ্যতে যেন কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসন ও শিক্ষা বিভাগের আরও কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ