• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

কিশোরগঞ্জের অষ্টগ্রামে সন্ত্রাসী হামলার শিকার কৃষক

রিপোর্টারের নাম : / ৭২৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

‎মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় হাওর এলাকায় নিজ জমিতে কৃষিকাজ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন মো. জহির মিয়া (৪৫) নামের এক কৃষক। হামলায় তিনি গুরুতর আহত হন।

‎ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বেলা আনুমানিক ১২টা ৩০ মিনিটে উপজেলার খারুয়াইল মৌজায়। আহত জহির মিয়া অষ্টগ্রাম উপজেলার কবির খান্দান গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

‎স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, কৃষিকাজ করার সময় প্রায় ১৫–২০ জনের একটি সন্ত্রাসী দল জহির মিয়াকে একা পেয়ে অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা ধারালো দা, লাঠি ও বল্লম দিয়ে তাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই জ্ঞান হারান।

‎পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে অভিযোগ রয়েছে, হাসপাতালের সামনেও হামলাকারীরা পুনরায় হামলা চালায়। এতে সহিদ মিয়া (৬০), শরিফ মিয়া (৩২) ও সজল মিয়া (৩০) আহত হন।

‎খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন দীপু মিয়া (২২) ও মনির মিয়া (১৯)।

‎এ ঘটনায় আহত জহির মিয়া বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠায়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।

‎এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ