• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎

রিপোর্টারের নাম : / ১৬৫ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ আল-আমিন,অষ্টগ্রাম উপজেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‎পবিত্র মহররম ও ঐতিহাসিক আশুরা উপলক্ষে অষ্টগ্রাম ৩নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু এক শোকবার্তায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

‎তিনি কারবালার মর্মন্তুদ ঘটনার স্মরণে ইমাম হোসাইন (আ.) এবং তাঁর পরিবার-পরিজন ও সাহাবিদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

‎নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, কারবালার প্রান্তরে সত্য, ন্যায় ও মানবতার পক্ষে দাঁড়িয়ে ইমাম হোসাইন (আ.) যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা যুগে যুগে নির্যাতিত ও বঞ্চিত মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

‎ তিনি বলেন, মহররম কেবল শোকের মাস নয়; এটি অন্যায়, অবিচার ও জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ এবং সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা দেয়।

‎চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরও বলেন,পবিত্র আশুরার শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়বিচার, মানবতা ও সত্য প্রতিষ্ঠায় অনুপ্রাণিত করে। কারবালার মহান আত্মত্যাগ মানবজাতিকে শিখিয়েছে যে সত্যের জন্য ত্যাগ স্বীকারই হচ্ছে প্রকৃত বিজয়ের পথ।

‎তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন। একই সঙ্গে তিনি সকলকে হোসাইনি আদর্শ ধারণ করে মানবকল্যাণ, ন্যায় প্রতিষ্ঠা এবং অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ