• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

নির্বাচন সামনে রেখে চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি ঘোষণা

রিপোর্টারের নাম : / ২৪৩ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে চাকরিজীবীদের জন্য টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি থাকবে। এর সঙ্গে যুক্ত হচ্ছে সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবার ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। ফলে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ পাচ্ছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচন উপলক্ষে ভোটারদের নির্বিঘ্ন যাতায়াত এবং সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করতেই ছুটির সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে ১০ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে পোশাক খাতসহ বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা টানা তিন দিনের সাধারণ ছুটি ভোগ করবেন।
এর আগে নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং শিল্পাঞ্চলের জন্য ১০ ফেব্রুয়ারি ছুটি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতেই সরকার এই বিশেষ ছুটির ব্যবস্থা নিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ