• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

সমাজ পরিবর্তন ও ন্যায় বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

নিজস্ব প্রতিবেদক / ২৯৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
সমাজ পরিবর্তন ও ন্যায় বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

পরিবেশ, বন  ও জলবায়ু পরিবর্তন, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সমাজ পরিবর্তন ও ন্যায় বিচারের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জীবনে অগ্রসর হতে হলে সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করার পাশাপাশি একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। বিশ্বাস এবং ঐক্যবদ্ধভাবে কাজ করলে অসম্ভবকে সম্ভব করা যায়। পরিবার, সমাজ এবং দেশের প্রতি দায়িত্ববোধ নিয়ে সবাইকে কর্মজীবনে প্রবেশ করতে হবে।

উপদেষ্টা আজ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় লিডিং ইউনিভার্সিটির ৪র্থ সমাবর্তনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

রিজওয়ানা বলেন, পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র রক্ষায় হাওরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হাওর রক্ষায় সিলেটের মানুষকে এগিয়ে আসতে হবে। নিজের দায়বদ্ধতা থেকে পরিবেশ রক্ষা করতে হবে। শব্দদূষণ প্রতিরোধে আগে নিজেকে হর্ন বাজানো বন্ধ করতে হবে। তিনি পলিথিনের ব্যবহার বন্ধে বাজারে যাওয়ার সময় সবাইকে পাটের ব্যাগ নিয়ে যাওয়ার অনুরোধ জানান ।

উপদেষ্টা ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাঁদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, অভিভাবকদের সীমাহীন ত্যাগ ও ভালোবাসার ফলেই আজ শিক্ষার্থীরা এ গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে।

সমাবর্তনে ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবারের সমাবর্তনে ৬ হাজার ১৯৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। এতে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য একজন শিক্ষার্থীকে চ্যান্সেলর গোল্ড মেডেল ও চারজনকে  ভাইস-চ্যান্সেলর গোল্ড মেডেল প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ