• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

তার বার্তা অন্বেষণ

নাজমীণ মর্তুুজা / ১৩৫ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

তার বার্তা অন্বেষণ

নাজমীণ মর্তুুজা
———————————————–
ভালোবাসা পেলে
আতশকাচের ভেতর দিয়ে
ছোট্ট জিনিসও বড় দেখায়।
মন যখন তিস্তা–সুরমা,
রোজ যেসব তারবার্তার অপেক্ষা করি
কানের কাছে সদা যে শব্দ ধরে রাখি
দরকারে, অদরকারে
টকটক… টকটক… টকটক…
আমি জানি না
কার তর্জনী ও অনামিকার স্পর্শে
শব্দ আর অপেক্ষার এই শাশ্বত ভুল।
কিন্তু আমি তো শব্দের জন্য সাধনা করিনি,
তবু কেন হৃদয়ের সীমান্ত
নিঃশব্দে প্রসারিত হচ্ছে?
কিছুই থেমে নেই,
কিচ্ছুরই হেরফের নেই।
শশা খেতের ওপর দিয়ে
আমার অনুভূতিগুলো
লাউয়ের ডগার মতো নড়েচড়ে ওঠে
কখনো ঊর্ধ্বে,
আবার নুয়ে পড়ে
নাবালক চালকুমড়োর মতো।
মঞ্চনাটক শেষে
যখন সারহীন বাদামের খোসা পড়ে থাকতে দেখি,
হু হু বাতাসে উড়ে যাওয়া ছেঁড়া কাগজ,
চুপসে যাওয়া বেলুন,
পায়ে দলিত বেলী
সেই নিঃশ্চুপ সময়েও
আমি তার বার্তা অন্বেষণ করি।
জানি,
রুট বদলে গেছে,
পেশা বদলে গেছে।
পাটল মাটিতে পা রাখি না,
পিচের রাস্তা ধরে হাঁটি।
তবুও
আলতচক্র
আমার মস্তিষ্কে
প্রত্যয়ী হওয়ার পথ দেখায়।
বুঝেছি
তার বার্তা বলে কিছু নেই।
যতটুকু সত্য,
সবই আপন অনুভূতির খেলা।
আমি চৈতন্য,
আমি অদ্বৈত,
আমি কবিতা,
আমি
গান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ