• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

হরিনাকুন্ডুতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান

আব্দুল্লাহ আল মামুন,হরিণাকুন্ডু সংবাদদাতা / ২৫৪ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

গতকাল ৩০ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যার পর,ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর বাজার নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ( ২০০৯ সনের ২৬ নং আইন ) অনুযায়ী একটি ফার্মেসির মালিকে ৫০০টাকা জরিমানা করা হয়। মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন হরিণাকুন্ডু ঝিনাইদহের সহকারী কমিশনার(ভূমি) সৈয়দ জাদী মাহবুবা মঞ্জুর মৌনা।

মোবাইল কোর্ট পরিচালনায় বাংলাদেশ পুলিশ, হরিণাকুন্ডু থানার এস,আই মো: আল ইমরান উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। এ সময় দোকানদারদের মাঝে আইন সম্পর্কে সংক্ষিপ্ত সচেতন মূলক আলোচনা করেন,অপরাধ, দণ্ডঃ মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বা ঔষধ বিক্রয় করিবার দণ্ড৫১৷

কোর্ট এর পক্ষ থেকে জানানো হয়,কোন ব্যক্তি মেয়াদ উত্তীর্ণ কোন পণ্য বা ঔষধ বিক্রয় করলে বা করতে প্রস্তাব করিলে তিনি অনূর্ধ্ব এক বৎসর কারাদণ্ড, বা অনধিক পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড,বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

এছাড়াও অভিযান পরিচালনা শেষে,নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে পোষ্টার ব্যানার অপসারণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ