• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

রিপোর্টারের নাম : / ১৪৩ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

  1. মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:

    ‎কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ৩ নং সদর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকাল থেকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে গরিব, অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

    ‎এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের সচিব অনিক রায়, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ, ট্যাগ অফিসার ও গ্রাম পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার এবং সদর ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তারা অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি।

    ‎সদর ইউনিয়ন পরিষদের সচিব অনিক রায় জানান, সরকার নির্ধারিত কার্ডধারীদের মাঝে সুষ্ঠুভাবে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। যাতে ঈদকে সামনে রেখে অসহায় ও নিম্নআয়ের মানুষ কিছুটা স্বস্তি নিয়ে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করতে পারেন।

    ‎চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, বিনামূল্যে এই সহায়তা পেয়ে ঈদের আনন্দ আরও বেড়ে গেছে। অনেকেই হাসিমুখে চাল নিয়ে বাড়ি ফিরেছেন।

    ‎স্থানীয়দের মতে, এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি দরিদ্র মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং ঈদের সময় তাদের কষ্ট কিছুটা লাঘব করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ