• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর

ডেস্ক রিপোর্ট: / ৩৭৪ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত

ডেমো নিউজ: সকালের নাশতার পরে হোক কিংবা অফিসের কাজ শুরুর আগে—এক কাপ চা চাই। দুপুরের আলস্য কাটাতে কিংবা বিকেল- সন্ধ্যায় নাশতার সঙ্গে এক কাপ চা না হলে চলে না। বন্ধুদের সঙ্গে আড্ডা, নিজের সঙ্গে একাকি সময় কাটানোসহ সবসময় চা থাকেই। শুধু চা পানই নয়। অনেকে চায়ের সঙ্গে অনেক ধরনের খাবার খান। বিশেষ করে ভাজা খাবার, মশলাদার ও ঝাল খাবার। এগুলো সাময়িক সময়ের জন্য চায়ের স্বাদ বাড়ালেও, এ খাবারগুলো পেটের জন্য, সামগ্রিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সেসব খাবার এড়িয়ে চলতে হবে।

চায়ের সঙ্গে যে খাবারগুলো খাওয়া ক্ষতিকর

আয়রন ও প্রোটিন সমৃদ্ধ খাবার
চায়ের সঙ্গে আয়রন সমৃদ্ধ বা প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে আয়রন গ্রহণ কমে যেতে পারে। কেননা চায়ে প্রাকৃতিকভাবে ট্যানিন ও অক্সালেট থাকে, যা ডাল ও গাঢ় রঙের শাক-সবজিতে পাওয়া যায়। চায়ের সঙ্গে ডাল, সবজি জাতীয় খাবার না খাওয়াই ভালো। যদি খেতেই হয়, তাহলে কমপক্ষে এক বা দুই ঘণ্টা আগে বা পরে খান।

লেবু জাতীয় ফল ও ফলের সালাদ
লেবু জাতীয় ফল, কাঁচা ফলের সালাদের সঙ্গে চা মিশিয়ে খেলে পেটে অ্যাসিডিটি বাড়তে পারে। হজমে অস্বস্তি হতে পারে। এছাড়াও অ্যাসিডিটি এবং ফলের শর্করা চায়ের ট্যানিনের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হতে পারে, যা স্বাদ এবং হজমে প্রভাব ফেলতে পারে। তাই চায়ের সঙ্গে ফল খাওয়া উচিত নয়।

ভাজা খাবার
বেশি ভাজা খাবার বা বেসন দিয়ে তৈরি করা খাবার চায়ের সঙ্গে খাওয়া ঠিক নয়। এ খাবারগুলো চর্বিযুক্ত ও ভারী, যা চায়ের ট্যানিনের সঙ্গে মিশলে হজমে ব্যাঘাত ঘটাতে পারে। এই মিশ্রণগুলো পেট ফুলে যাওয়া বা অস্বস্তির কারণ হতে পারে। তাই চা খাওয়ার সময় ভারী ও ভাজা খাবার এড়িয়ে চলুন।

দুগ্ধজাত খাবার
চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই দুগ্ধজাত খাবার বা দই দিয়ে তৈরি কোনো খাবার খাবেন না। এগুলো চায়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের শোষণ কমাতে এবং হজমে ব্যাঘাত ঘটাতে পারে। বিশেষ করে যারা দুগ্ধজাত খাবারের প্রতি সংবেদনশীল তাদের জন্য এগুলো ক্ষতিকর হতে পারে।

অতিরিক্ত মসলাদার খাবার
মসলাদার বা খুব অ্যাসিডিক খাবার চায়ের সঙ্গে মিশিয়ে খাবেন না। এগুলো পেটের স্বাস্থ্যের জন্য ভালো নয়। খেলে অ্যাসিডিটি, বদহজম বা অস্বস্তি বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ