• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

সম্মাননা পেলেন নিটার প্রশিক্ষক অনন্যা নওরিন

নিটার থেকে সামিহা সামি / ২৮৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)–এর প্রশিক্ষক অনন্যা নওরিন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খাতে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছেন। গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত “দ্য গেট টুগেদার, অ্যাওয়ার্ড অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন সেরেমনি–২০২৫” অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (টিইএ) ও অ্যাপ্লাইড ইন্টেলিজেন্সের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে ধারাবাহিক অবদান এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে ভূমিকার জন্য অনন্যা নওরিনকে সম্মানিত করা হয়।

এর আগে দুই মাসব্যাপী “মডার্ন অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার গ্রাফিক্স ইন ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেক্সটাইল প্রিন্টিং” শীর্ষক একটি প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। প্রশিক্ষণটিতে একটি বিশেষ টার্বো সেশনও অন্তর্ভুক্ত ছিল। এই কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ফ্যাশন ডিজাইন ও টেক্সটাইল প্রিন্টিংয়ে কম্পিউটার গ্রাফিক্সের ব্যবহারিক দিক সম্পর্কে হাতে–কলমে ধারণা লাভ করেন।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ও স্বীকৃতি টেক্সটাইল খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে সহায়ক ভূমিকা রাখছে। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ