• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

শীতে মাইগ্রেনের সমস্যা বেড়েছে? যা করতে পারেন

ডেস্ক রিপোর্ট: / ২৭৫ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত

অনেকেরই মাইগ্রেনের সমস্যা আছে। এর যন্ত্রণা কী কষ্টকর, তা একমাত্র ভুক্তভোগীরাই জানেন। শীতে অনেকের এই সমস্যা তীব্র হয়।

চিকিৎসকরা বলছেন, তাপমাত্রা নামার ফলে মাথার ত্বক, ঘাড়ের রক্তনালীগুলি দ্রুত সঙ্কুচিত হতে শুরু করে। এর ফলে ট্রাইজেমিনাল স্নায়ুপথেও উত্তেজনা ছড়ায়। এর ফলে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, হঠাৎ ঠান্ডা বাতাস লাগলেও তাদের মাথার যন্ত্রণা শুরু হতে পারে। আবার একবার গরম থেকে ঠান্ডা, আবার ঠান্ডা থেকে গরমে যাতায়াত করলেও ভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব পড়ে। তখন মাথার যন্ত্রণা বাড়ে। অনেকসময় শীতকালে ঘরবন্দি হয়ে বসে থাকলেও শারীরিক সক্রিয়তা কমে যায়। সেই থেকেও মাথার যন্ত্রণা বেশি অনুভূত হতে পারে।

কীভাবে বাঁচবেন

চিকিৎসকদের মতে মাইগ্রেন থেকে মুক্তি পেতে হলে, নিজেকে হাইড্রেটড রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে হাইড্রেট থাকতে হলে দিনে অন্তত ৭-৮ গ্লাস পানি পান করা প্রয়োজন।

ঠান্ডা লাগলে সর্দি-কাশির সঙ্গে মাইগ্রেনের সমস্যাও বেড়ে যায়। তাই ঠান্ডা লাগা এড়াতে কান এবং মাথা ভালভাবে ঢেকে রাখুন। মাইগ্রেনের রোগীদের প্রচণ্ড ঠান্ডা বাতাস এবং দীর্ঘক্ষণ ফোন ব্যবহার এড়িয়ে চলতে হবে।

জাঙ্ক ফুড এবং অতিরিক্ত ক্যাফেইন গ্রহণ মাথাব্যথা বাড়িয়ে তুলতে পারে। এসব খাবারের পরিবর্তে খাদ্যতালিকায় সবুজ শাকসবজি রাখুন। মৌসুমি ফল খান। অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলুন।

সকালে হালকা ব্যায়াম করুন, এটি মাইগ্রেনের ঝুঁকি কমাতে সাহায্য করে। প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং জেগে ওঠার অভ্যাস করুন। যদি বারবার মাইগ্রেনের সমস্যা বা মাথাব্যথা হয় তা হলে ফেলে না রেখে চিকিৎসকের পরামর্শ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ