• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিলে ইউনিয়ন কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম : / ২৮৯ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬

শার্শায় পূজা উদযাপন পরিষদের কাউন্সিলে ইউনিয়ন কমিটি ঘোষণা

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিও ঘোষণা করা হয়।

শুক্রবার দীঘা–মহিষা–চালিতাবাড়িয়া সর্বজনীন মন্দির প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে কায়বা ইউনিয়ন শাখার নতুন কমিটিতে সভাপতি পাঁচু গোপাল দাস এবং সাধারণ সম্পাদক সুজন কুমার সরকার নির্বাচিত হন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়না ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি পাঁচু গোপাল দাস। সম্মেলনের উদ্বোধন করেন শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বৈদ্যনাথ দাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জয়ন্ত বিশ্বাস।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি দুলাল সমাদ্দার ও তাপস কুমার বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক রতন আচার্য্য ও শুভাশিস ভট্টাচার্য্য, কোষাধ্যক্ষ দুলাল অধিকারী, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি নীল কমল সিংহ, সাধারণ সম্পাদক সুকুমার দেবনাথ এবং যুগ্ম সাধারণ সম্পাদক গৌতম কুমার রায়সহ স্থানীয় বিভিন্ন মন্দির ও সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, রাষ্ট্র ও সমাজের সব ক্ষেত্রে বৈষম্য বিলোপ করে সকল ধর্ম-বর্ণের মানুষের সমমর্যাদা ও সমঅধিকার নিশ্চিত করা সময়ের দাবি। সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্মেলনে কায়বা ইউনিয়নের বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ