• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

নেত্রকোণার কলমাকান্দায় (ডিবির) অভিযানে ৪৬ লাখ টাকা, ভারতীয় মাদক ও গরুসহ আটক ১৫

রিপোর্টারের নাম : / ১৬২ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

  1. মো নাইমুল হক স্মরণ

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

এই অভিযানকে কেন্দ্র করে এক চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। অভিযানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলায় এক গণমাধ্যমকর্মী আহত হয়েছেন এবং ডিবি পুলিশের একটি দল অবরুদ্ধ হওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা, গরু, মাদকদ্রব্যসহ ১৫ জনকে আটক করে।

আটককৃত ব্যক্তিরা হলেন- মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম, কাওসার আহমেদ, মোশারফ মিয়া, আফাজ উদ্দিন, মাহমুদুল ইসলাম সায়েম, আদির উদ্দিন, রুনেল সরকার, হাবিবুর রহমান, মো. আব্দুল জলিল, আদিয়া খাতুন, শাহাতন আক্তার, মাজেদা খাতুন এবং পারভিন আক্তার। তারা কলমাকান্দা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থল তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করে আইনশৃঙ্খলাবাহিনী । এর মধ্যে রয়েছে- নগদ ৪৬ লক্ষ ৫৫ হাজার ৫০০ টাকা, পাঁচটি ভারতীয় গরু, পাঁচ বোতল ভারতীয় মদ, ২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) নেত্রকোণা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা জেলা ডিবি পুলিশের একটি দল এসআই আব্দুল জলিলের নেতৃত্বে কলমাকান্দা থানাধীন সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের তেরোতোফা গ্রামে অভিযান চালায়। স্থানীয় রুস্তম আলীর ছেলে মো. সারফুল ইসলাম এর বাড়িতে ভারতীয় গরু চোরাচালান ও মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেন হচ্ছে- এমন খবরের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে গণমাধ্যমকর্মী জালাল উদ্দিন এবং শ্যামল বিশ্বাস ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিডিও ধারণ করতে গেলে বাড়িতে থাকা লোকজন উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করে। একপর্যায়ে আশপাশের লোকজন জড়ো হয়ে ডিবি পুলিশ ও সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের অবরুদ্ধ করে রাখে। এই হামলায় কয়েক জন ডিবি পুলিশ সদস্য এবং গণমাধ্যমকর্মী শ্যামল বিশ্বাস আহত হন।

অবরুদ্ধ হওয়ার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতাকে নিবৃত্ত করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের উদ্ধার করে। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে মামুন মিয়া, আল আমিন, সারফুল ইসলাম ও কাওসার আহমেদকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

পুলিশ ও গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার রাতেই সহকারী পুলিশ সুপার (দুর্গাপুর সার্কেল)-এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ নিয়ে জেলা গোয়েন্দা শাখা ও কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পুনরায় সাঁড়াশি অভিযান চালায়। দ্বিতীয় দফায় এ অভিযানে আরও ১১ জন নারী-পুরুষকে আটক করা হয়।

কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার জানান, ‍মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ