• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির কার্যনির্বাহী কমিটি

এ.এস আব্দুস সামাদ,শৈলকুপা ঝিনাইদহ প্রতিনিধি / ৩৪৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ গঠন করা হয়েছে। সম্প্রতি শৈলকুপা বাজারে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে মোহাম্মদ নিকবর আলী সভাপতি, মোহাম্মদ বাদশা আলম ও মোহাম্মদ আনোয়ার হোসেন সহ-সভাপতি, মুন্সি রবিউল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মোঃ সোহাগ হোসেন ও বিপ্লব কুমার যুগ্ম সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ মুক্তার হোসেন কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মোহাম্মদ বাকি বিল্লাহ, মোহাম্মদ আব্দুল জাব্বার, মোহাম্মদ ইমরুল হাসান, মোহাম্মদ আমিরুল ইসলাম, বিএম কবির হোসেন ও শ্রী ষষ্ঠী কুমার।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শৈলকুপা বাজারের সার্বিক উন্নয়ন, দোকান মালিকদের অধিকার সংরক্ষণ, নৈশ প্রহরী নিয়োগ, বাজারের শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যবসায়ীদের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ