• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
কুমিল্লা ৪ দেবিদ্বারের রাজনীতিতে চলছে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতার ফাঁদ: ২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

সীমান্তে চোরাকারবারির রুট পরিবর্তন করেও ধরা

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি / ২১৮ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তের বিভিন্ন এলাকা জুড়ে মাদক চোরাকারবারীদের চোরাচালান প্রচেষ্টা ভালভাবেই প্রতিহত করে আসছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা। এ সকল চোরাকারবারীরা উপজেলার শাহাবাজপুর এবং বিনোদপুর ইউনিয়নের সীমান্তে মাদক চোরাচালান পরিচালনা করলেও বিজিবি’র চোখ ফাঁকি দিতে সম্প্রতি এদের সহযোগীরা দাইপুকুরিয়া ইউনিয়নের সীমান্ত এলাকা বেছে নেয়। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি।

গতকাল ৩০ ডিসেম্বর ভোর পৌনে ৫ ঘটিকায় বিলভাতিয়া বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯০/৩-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জনৈক মাদক চোরাকারবারী মোঃ নুরুল হক (৪০) কে ২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় চকো প্লাস সিরাপসহ বিলভাতিয়া সীমান্ত হতে আটক করতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে বিজিবি’র পক্ষ হতে আইনি প্রক্রিয়ার কাজ চলমান রয়েছে। এই ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাকারবারীরা মাদক চোরাচালানে যতই পদ্ধতি অবলম্বন করুক; সকল প্রকার মাদক চোরাচালান ও মাদক চোরাকারবারীদের প্রতিরোধে আমাদের ঐকান্তিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ