• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

একের পর এক অভিযানে দুর্গাপুর থেকে উদ্ধার হচ্ছে মাদকদ্রব্য

রিপোর্টারের নাম : / ১০২ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

  1. মো নাইমুল হক স্মরণ

দুর্গাপুর উপজেলা প্রতিনিধি,

নেত্রকোনার দুর্গাপুরে সীমান্ত এলাকায় সোমেশ্বরী নদীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৩ বোতল ভারতীয় মদ এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অপারেশন শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ ভবানীপুর বিওপি’র ছয় সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ দলটি তাদের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত মেইন পিলার ১১৫২/১ এস হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের অন্তর্গত সোমেশ্বরী নদীতে অবস্থান নেয়।
এ সময় চোরাচালানের উদ্দেশ্যে আনা বিভিন্ন ব্র্যান্ডের ২৩ বোতল ভারতীয় মদ এবং একটি নৌকা পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি’র সদস্যরা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৩১ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী (পিএসসি) প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, জব্দকৃত ভারতীয় মদ এবং নৌকাটি পরবর্তী আইনি ব্যবস্থা প্রহণের জন্য নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ