• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে।

রিপোর্টারের নাম : / ১২৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করার জন্য প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। জেলার ৮২৪টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের বডি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে।

যশোর পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা যায়, যশোর-১ (শার্শা) আসনের ১০২টি কেন্দ্রে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৫১টি কেন্দ্র। যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে ১৭৫টি কেন্দ্রের মধ্যে ৪৫টি গুরুত্বপূর্ণ। যশোর-৩ (সদর) আসনে ১৯০ কেন্দ্রের মধ্যে ৫০টি গুরুত্বপূর্ণ। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে ১৪৮ কেন্দ্রের মধ্যে ৪২টি, যশোর-৫ (মণিরামপুর) ১২৮ কেন্দ্রের মধ্যে ৯৩টি এবং যশোর-৬ (কেশবপুর) ৮১ কেন্দ্রের মধ্যে ২১টি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ভোটের দিন আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবে ১৪,০৬২ জন পুলিশ, আনসার ও এয়ারফোর্স সদস্য। এ ছাড়া থাকবে র‌্যাবের পেট্রোল টিম, বিজিবির প্লাটুন, ২০০ স্ট্রাইকিং ফোর্স এবং মোবাইল টিম। ভোট কেন্দ্রের নিরাপত্তা তদারকিতে বিশেষভাবে নিয়োজিত থাকবেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

যশোর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান জানান, প্রথমবারের মতো শতভাগ ভোট কেন্দ্র নজরদারির আওতায় এসেছে। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে স্বশস্ত্র পুলিশ, আনসার, নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেটসহ স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করবে।

শার্শা আসনের ১০২ কেন্দ্রের ভোটগ্রহণে দায়িত্বে থাকবেন ১০২ প্রিজাইডিং অফিসার, ৫৭৭ সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১,১৫৪ পোলিং অফিসার। অন্যান্য আসনগুলোতেও প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তা সমন্বয় করে যথাযথ দায়িত্ব বণ্টন করা হয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রত্যেক ভোট কেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত তিনজন সদস্য উপস্থিত থাকবেন। ৭১টি কেন্দ্রের পুলিশ সদস্যদের শরীরে বডি ক্যামেরা থাকবে। কোথাও গোলযোগ হলে রিজার্ভ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।

ভোটগ্রহণকালীন নিরাপত্তা নিশ্চিত করতে ১১ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্টও কাজ করবে। যশোরের ৬টি আসনে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং নির্বাচন কার্যক্রমে মোট ১৫,০০০ এর বেশি কর্মকর্তা ও কর্মচারী নিয়োজিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ