• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

এলপিজির পর্যাপ্ত মজুত রয়েছে

নিজস্ব প্রতিবেদক / ২৩৭ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

খুচরা পর্যায়ে এলপিজির বাজার স্বাভাবিকের চেয়ে ঊর্ধ্বমুখী হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করে মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট বিভাগের সচিব ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে একটি জরুরি বৈঠক করেন। বৈঠকে এলপিজি বাজার পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

উদ্ভূত পরিস্থিতিতে এলপিজির বাজার স্বাভাবিক করাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জ্বালানি বিভাগের সচিবের সভাপতিত্বে এলপিজি ওনার্স অ্যাসোসিয়েশন এবং এলপিজি অপারেটরদের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চলমান এলপিজি সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উঠে আসা পর্যবেক্ষণ অনুযায়ী, দেশে এলপিজি গ্যাসের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে স্থানীয় খুচরা বিক্রেতাদের একটি অংশ বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে বলে জানানো হয়। যদিও বিশ্ববাজারে মূল্য বৃদ্ধি, জাহাজ সংকট এবং কিছু কার্গোর ওপর নিষেধাজ্ঞার কারণে আমদানি পর্যায়ে সীমিত সমস্যা তৈরি হয়েছে, তবুও তা বাজারে বড় ধরনের সংকটের কারণ নয়।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে এলপিজির আমদানি ছিল ১ লাখ ৫ হাজার মেট্রিক টন, যা ডিসেম্বর মাসে বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ১ লাখ ২৭ হাজার মেট্রিক টনে। অর্থাৎ আমদানি বৃদ্ধির পরও বাজারে এলপিজি সরবরাহ কমে যাওয়ার কোনো যৌক্তিক কারণ নেই।

বৈঠকে আরো জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চলতি মাসে এলপিজি সিলিন্ডারের দাম বাড়াতে পারে—এমন ধারণা থেকেই খুচরা পর্যায়ে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। পরবর্তীতে আজ সন্ধ্যায় বিইআরসি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করে।

এছাড়া গ্রিন ফুয়েল হিসেবে এলপিজি ব্যবহারের বিষয়টি বিবেচনায় নিয়ে এলপিজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্থাপিত কিছু দাবির বিষয়ে (এলসি সহজীকরণ, আরোপিত ভ্যাট হ্রাসসহ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কৃত্রিম সংকট সৃষ্টির বিষয়ে আজই একটি বিবৃতি প্রদান করবে। পাশাপাশি পরিস্থিতি স্বাভাবিক করতে জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য কেবিনেট ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে।

মন্ত্রণালয় আশা করছে, এসব পদক্ষেপের ফলে দ্রুত এলপিজির বাজার ও মূল্য স্বাভাবিক হয়ে আসবে। এ সময় সকলকে ধৈর্য ধারণ ও দায়িত্বশীল আচরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ