• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

খালেদা জিয়ার মাগফেরাতে চাঁপাইনবাবগঞ্জ বিএনপির দোয়া মাহফিল

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৬৫ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও মাদার অব ডেমোক্রেসি খ্যাত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪টায় শহরের টাউনক্লাবের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া,জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এএইচএমএম জামাল বাচ্চু,সদর থানা বিএনপির আহবায়ক মোঃ আমিনুল ইসলাম সহ জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, একজন মুসলমান হিসেবে আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করি এবং আল্লাহর দরবারে তাঁর জন্য জান্নাত কামনা করি। এছাড়াও দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে।দোয়া-মোনাজাত পরিচালনা করেন ফুড অফিস মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ