• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

তারেক জিয়ার পরের অবস্থানেই এন্সিপির নাহিদ!!

রিপোর্টারের নাম : / ২৬৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

হলফনামায় আয়-সম্পদের চিত্র বার্ষিক আয়ে এগিয়ে এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম, সম্পদে শীর্ষে তারেক রহমান.

নির্বাচনী হলফনামায় উঠে এসেছে দেশের শীর্ষ তিন রাজনৈতিক নেতার আয় ও সম্পদের বিস্তারিত চিত্র। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা বিশ্লেষণে দেখা যায়, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বার্ষিক আয়ের দিক থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের চেয়েও এগিয়ে রয়েছেন।
তবে মোট সম্পদের হিসাবে শীর্ষে আছেন তারেক রহমান।
আয় বিবরণী
হলফনামা অনুযায়ী, এনসিপি আহবায়ক নাহিদ ইসলামের বার্ষিক আয় ১৬ লাখ টাকা। অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বার্ষিক আয় ৩ লাখ ৬০ হাজার টাকা।
নাহিদ ইসলামের সম্পদ ও আয় বিশ্লেষণ
নাহিদ ইসলামের হলফনামা থেকে জানা যায়, তিনি শিক্ষকতা ও পরামর্শক হিসেবে কাজ করে বছরে ১৬ লাখ টাকা আয় করেন। তার বিরুদ্ধে কোনো দায় না থাকলেও ব্যাংকে ঋণের উল্লেখ রয়েছে।
নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ১৯ লাখ ৫০ হাজার টাকা, তার স্ত্রীর কাছে আছে ২ লাখ টাকা। ব্যাংকে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা ৫৭ পয়সা।
অলংকার হিসেবে তার নিজের রয়েছে প্রায় পৌনে ৮ লাখ টাকা মূল্যের, আর স্ত্রীর নামে রয়েছে ১০ লাখ টাকা মূল্যের গহনা। এছাড়া ১ লাখ টাকার ইলেকট্রনিক্স সামগ্রী ও ১ লাখ ৭০ হাজার টাকার আসবাবপত্র রয়েছে।
সব মিলিয়ে নাহিদ ইসলামের মোট সম্পদের পরিমাণ ৩২ লাখ ১৬ হাজার ১২২ টাকা। গেল বছরে তার আয় ছিল ১৩ লাখ ৫ হাজার ১৫৮ টাকা।
তারেক রহমানের আয়-সম্পদের হিসাব
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হলফনামা অনুযায়ী, তার হাতে থাকা নগদ অর্থের পরিমাণ ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা।
তার নামে রয়েছে ৫ লাখ টাকার শেয়ার, ৪৫ লাখ টাকার কোম্পানি শেয়ার এবং কোম্পানির নামে উল্লেখ করা হয়েছে ১৮ লাখ ৫০ হাজার টাকা।
এছাড়া তার সঞ্চয়ী আমানত ২০ হাজার টাকা, এফডিআর ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা, অন্যান্য আমানত ১ লাখ টাকা। গহনার মূল্য ২ হাজার ৯৫০ টাকা এবং আসবাবপত্রের মূল্য ১ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।
অকৃষি জমি রয়েছে ২ দশমিক ০১ একর ১ দশমিক ৪ শতাংশ, যার মূল্য ধরা হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া ২ দশমিক ৯ শতাংশ জমির ওপর একটি ভবন রয়েছে, যা উপহার হিসেবে পাওয়ায় এর মূল্য উল্লেখ করা হয়নি।
সব মিলিয়ে তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা, যা তিনি আয়কর রিটার্নে উল্লেখ করেছেন।
ডা. শফিকুর রহমানের সম্পদ বিবরণী
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পেশায় একজন চিকিৎসক। হলফনামা অনুযায়ী, তার নামে ১১ দশমিক ৭৭ শতক জমির ওপর একটি ডুপ্লেক্স বাড়ি রয়েছে, যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।
তার মালিকানায় রয়েছে ২ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী।
বিভিন্ন তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয়—এমন কোম্পানির শেয়ার ও ঋণপত্রে তার বিনিয়োগের পরিমাণ ২৭ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি বলেও উল্লেখ করেছেন।
এছাড়া তার নামে রয়েছে ২ একর ১৭ শতক কৃষিজমি, যার আনুমানিক মূল্য ১৭ লাখ ৭১ হাজার টাকা। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ ৪৭ লাখ ২৫ হাজার ৮৩৪ টাকা। কৃষিখাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ টাকা বলে হলফনামায় উল্লেখ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ