• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন

‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি

রিপোর্টারের নাম : / ৩৮ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

‎দীর্ঘ কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নেমেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর প্রায় ১২টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হলে স্বস্তি ফিরে আসে জনজীবনে। বৃষ্টির পরপরই উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ও স্বস্তির অনুভূতি ছড়িয়ে পড়ে।

‎স্থানীয়দের মতে, গত ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন বৃষ্টিপাতের পর আর কোনো উল্লেখযোগ্য বৃষ্টি হয়নি। এরপর থেকেই প্রচণ্ড রোদ, তাপদাহ এবং ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ এবং বিশেষ করে বয়স্করা চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

‎দীর্ঘ সময় ধরে বৃষ্টির দেখা না মেলায় কৃষকসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। অনেকেই আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনা করছিলেন। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি নামলে মানুষের মুখে ফিরে আসে হাসি।

‎বৃষ্টিতে শিশু-কিশোরদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেককে বৃষ্টিতে ভিজে আনন্দ করতে দেখা যায়। অন্যদিকে বয়স্করাও স্বস্তির নিঃশ্বাস ফেলেন। স্থানীয় বাসিন্দারা বলেন, আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করেছেন। এই প্রচণ্ড গরমের মধ্যে তিনি আমাদের ওপর রহমতের বৃষ্টি বর্ষণ করেছেন। এজন্য আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

‎স্থানীয়দের আশা, এই বৃষ্টির ফলে আবহাওয়া কিছুটা সহনীয় হবে এবং জনজীবনে স্বস্তি ফিরে আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ