• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

মনোনয়ন প্রত্যাহার শেষে এনসিপির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ,শাপলা কলি প্রতীকে ৩০ আসনে লড়বে জাতীয় নাগরিক পার্টি

রিপোর্টারের নাম : / ১৬০ জন দেখেছে
আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও সেক্রেটারি মনিরা শারমিনের সুপারিশক্রমে ১০ দলীয় জোটের পক্ষে জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা অনুমোদন দেওয়া হয়েছে। এই তালিকা অনুযায়ী দেশের ৩০টি সংসদীয় আসনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবে এনসিপি।
যেসব আসনে এনসিপির চূড়ান্ত প্রার্থীরা
পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে সারজিস আলম, দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে মো. আব্দুল আহাদ, রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে ড. আতিক মুজাহিদ এবং কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে ড. আতিক মুজাহিদ প্রার্থী হয়েছেন।
নাটোর-৩ (সিংড়া) আসনে অধ্যাপক (অব.) এস এম জার্জিস কাদের, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে এস এম সাঈফ মোস্তাফিজ, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মো. শামীম হামিদী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাইফুল্লাহ হায়দার এবং ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে জাহিদুল ইসলামকে মনোনয়ন দেওয়া হয়েছে।
মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে মাজেদুল ইসলাম, ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) আসনে মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, ঢাকা-৯ (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) আসনে জাবেদ মিয়া রাসিন, ঢাকা-১৮ (উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ ও খিলক্ষেত) আসনে আরিফুল ইসলাম, ঢাকা-১৯ (সাভার) আসনে দিলশানা পারুল এবং ঢাকা-২০ (ধামরাই) আসনে প্রকৌশলী নাবিলা তাহসিন প্রার্থী হয়েছেন।
ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসনে নাহিদ ইসলাম, নরসিংদী-২ (পলাশ ও সদর উপজেলার আংশিক) আসনে গোলাম সারোয়ার (তুষার), গাজীপুর-২ (সিটি কর্পোরেশনের একাংশ ও সেনানিবাস) আসনে আলী নাছের খান, নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ীর আংশিক) আসনে সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার, নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদ এবং লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মাহবুব আলমকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও-পাঁচলাইশ এলাকা) আসনে জোবাইরুল হাসান আরিফ, বান্দরবান (বান্দরবান পার্বত্য জেলা) আসনে আবু সাঈদ মো. সুজাউদ্দিন, নারায়ণগঞ্জ-৪ (সদর উপজেলার আংশিক) আসনে আব্দুল্লাহ আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া-৩ (ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর) আসনে আতাউল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে আশরাফ উদ্দিন এবং কুমিল্লা-৪ (দাউদকান্দি) আসনে হাসনাত আবদুল্লাহ চূড়ান্ত প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন।
এছাড়া মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল ও কমলগঞ্জ) আসনে প্রীতম দাস, নেত্রকোণা-২ (নেত্রকোণা সদর ও বারহাট্টা) আসনে ফাহিম রহমান খান পাঠান এবং রাজবাড়ী-২ (পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি) আসনে জামিল হিজাযীকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি সম্পন্ন করল এনসিপি এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ