• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

কুমিল্লা-৪ আসনে নাটকীয় মোড় বিএনপি প্রার্থী মনজুরুল ইসলামের মনোনয়ন বাতিল, বহাল হাসনাত আব্দুল্লাহ।

রিপোর্টারের নাম : / ১৪৪ জন দেখেছে
আপডেট : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

কুমিল্লা-৪ সংসদীয় আসনে নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তন এসেছে। বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মুন্সির মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। অপরদিকে, একই আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছে কমিশন।
আজ অনুষ্ঠিত আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। শুনানিতে হাসনাত আব্দুল্লাহর করা আপিল মঞ্জুর করা হলেও, তার মনোনয়ন বাতিল চেয়ে করা পাল্টা আপিল নামঞ্জুর করা হয়।
এ বিষয়ে বিস্তারিত জানতে শুনানি কক্ষ থেকে তথ্য দেন প্রতিবেদক মিয়া আমিরুল। তিনি জানান, কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল থাকলেও বিএনপি প্রার্থী মনজুরুল ইসলাম মুন্সির প্রার্থিতা বাতিল হয়ে গেছে।
শুনানিতে মূলত দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে আলোচনা হয়। উল্লেখযোগ্যভাবে, হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে দায়ের করা আপিলে অভিযোগ আনা হয় প্রায় ৩০ লাখ টাকা ক্লাউড ফান্ডিংয়ের বিষয় এবং মামলার তথ্য গোপনের অভিযোগ। তবে নির্বাচন কমিশন এসব অভিযোগ গ্রহণযোগ্য মনে করেনি।
অন্যদিকে, হাসনাত আব্দুল্লাহ বাদী হয়ে মনজুরুল ইসলাম মুন্সির বিরুদ্ধে যে আপিল করেন, সেখানে একাধিক গুরুতর অভিযোগ উঠে আসে। এর মধ্যে ছিল ব্যাংক হিসাব সংক্রান্ত গরমিল, ঋণখেলাপির অভিযোগ এবং হলনামায় তথ্যের অসামঞ্জস্য। এসব অভিযোগের ভিত্তিতেই মনজুরুল ইসলাম মুন্সির মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয় কমিশন।
প্রতিবেদক জানান, তিনি দীর্ঘ সময় ধরে শুনানি কক্ষে উপস্থিত ছিলেন। আজ ৫১০ থেকে ৬১০ নম্বর পর্যন্ত একাধিক আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে হাসনাত আব্দুল্লাহর বিপক্ষে শুনানিটি ছিল ৫১৭ নম্বর।
এছাড়া দ্বৈত নাগরিকতা সংক্রান্ত যেসব আপিল ছিল, সেগুলোর শুনানি আগামীকালের জন্য মুলতবি রাখা হয়েছে। আজকের শুনানিতে বেশিরভাগ আপিল মঞ্জুর ও নামঞ্জুর দুই ধরনের সিদ্ধান্তই এসেছে। তবে সামগ্রিকভাবে দেখা গেছে, অধিকাংশ ক্ষেত্রে মনোনয়ন বৈধ থাকার সিদ্ধান্তই বেশি এসেছে।
এই রায়ের মধ্য দিয়ে কুমিল্লা-৪ আসনে নির্বাচনী মাঠে নতুন হিসাব-নিকাশ শুরু হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ