• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বিদেশ থেকে উচ্চশিক্ষিত ঢাবি শিক্ষকদের সংবর্ধনা

সায়ফুল হক সিরাজী / ২৩৯ জন দেখেছে
আপডেট : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬

বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ শেষে সম্প্রতি কাজে যোগদানকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ (৬ জানুয়ারি ২০২৬) মঙ্গলবার কারাস   (CARASS) ভবনের কনফারেন্স রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) এই অনুষ্ঠান আয়োজন করে।আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. এম. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক ও গবেষকগণ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে ইন্টারডিসিপ্লিনারি গবেষণা কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বলেন, বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম গ্রহণের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ