• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

ফুলকপির পরোটা রেসিপি

ডেস্ক রিপোর্ট: / ২৯১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
ছবি: সংগৃহীত

ডেমো নিউজ: শীত মানেই হরেক রকম শাকসবজির বাহার। এর মধ্যে ফুলকপির রয়েছে আলাদা চাহিদা। ফুলকপি দিয়ে নানা পরে রান্না করা যায়। । স্বাদ বদলাতে বানাতে পারেন ফুলকপির পরোটা।

উপকরণ
ডো বা মণ্ড তৈরির জন্য:

আটা বা ময়দা ২ কাপ , স্বাদমতো লবণ, ১ চামচ ঘি বা মাখন, পরিমাণমতো পানি

পুর তৈরির জন্য

ফুলকপি ১টি (মাঝারি আকারের),আদা কুচি ১ চামচ, কাঁচা মরিচ কুচি ১ চা চামচ,ধনেপাতা কুচি এক মুঠো, গোটা জিরা: ১/২ চা চামচ, লাল মরিচের গুঁড়া ১/২ চা চামচ,

গরম মসলা গুঁড়ো ১/২ চা চামচ,চাট মসলা ১ চা চামচ, স্বাদমতো লবণ, ভাজার জন্য তেল বা ঘি

যেভাবে তৈরি করবেন

প্রথমে ফুলকপি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার গ্রেটার দিয়ে ফুলকপি মিহি করে গ্রেট করে নিতে হবে (বড় টুকরো যেন না থাকে)। গ্রেট করা কপিতে সামান্য লবণ মাখিয়ে ১০-১৫ মিনিট রেখে দিন। এতে কপি থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যাবে। এরপর একটি সুতির কাপড়ে বা হাতের চাপে চিপে সেই পানি ফেলে দিন।

কড়াইতে সামান্য তেল গরম করে তাতে কপিগুলো দিয়ে দিন। একে একে আদা কুচি, কাঁচা মরিচ, মরিচের গুঁড়ো, গরম মসলা ও চাট মসলা দিয়ে মাঝারি আঁচে ২-৩ মিনিট নাড়াচাড়া করুন। খুব বেশি ভাজার প্রয়োজন নেই। নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে দিন। মিশ্রণটি একটি থালায় ছড়িয়ে সম্পূর্ণ ঠান্ডা হতে দিন। গরম অবস্থায় পুর ভরবেন না।

এখন আটা বা ময়দায় লবণ ও তেল দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করুন। খেয়াল রাখবেন, সাধারণ রুটির চেয়ে এই ডো সামান্য নরম হতে হবে। ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে বাটির মতো গর্ত করে নিন। মাঝখানে পরিমাণমতো পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিন।

পুর ভরা লেচি শুকনো আটা ছড়িয়ে আলতো হাতে বেলে নিন। খুব বেশি চাপ দেবেন না। তাওয়া গরম করে প্রথমে পরোটা এপিঠ-ওপিঠ সেঁকে নিন। এরপর চারপাশ দিয়ে ঘি বা তেল ছড়িয়ে মুচমুচে করে ভেজে তুলে নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ