• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

বেগম খালেদা জিয়ার কবরে মফস্বল সাংবাদিক এসোসিয়েশনের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক / ১৪৫ জন দেখেছে
আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)-এর উদ্যোগে ৩ জানুয়ারি ২০২৬ শনিবার দুপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ, শ্রদ্ধা নিবেদন এবং দোয়া ও মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিআরজেএ-এর চেয়ারম্যান মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ইবনে মঈন চৌধুরী ও মহাসচিব শেখ মোহাম্মদ তাজুল ইসলাম, সিনিয়র ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান, যুগ্ম মহাসচিব ইমরান আহমেদ, সাংগঠনিক সম্পাদক তাজ উদ্দিন আহমেদ, মিডিয়া ও তথ্য সচিব মজলুম সাংবাদিক শাহারুল ইসলাম রকি, নির্বাহী সদস্য রেজাউল করিম, বেলাল উদ্দিন আহমেদ,আজিজুল হক মিন্টু, মোহাম্মদ মাসুদুল প্রমুখ।

এসময় বিআরজেএ নেতৃবৃন্দ বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের গণতন্ত্রের প্রতীক এবং আপসহীন নেত্রী। তাঁর মৃত্যুতে দেশ এক মহান অভিভাবককে হারিয়েছে, যা কখনও পূরণ হওয়ার নয়। সাংবাদিক সমাজ তাঁর এই শূন্যতাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। নেতৃবৃন্দ মরহুমার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আদর্শ ধারণ করে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং তাঁর রাজনৈতিক উত্তরোত্তর সমৃদ্ধি ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ