নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ২০২৬ উপলক্ষে কুমিল্লার ভাষা সৈনিক -এর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে সামাজিক সংগঠন প্রত্যয় চান্দিনা । শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হারং ভূঁইয়া বাড়ির পারিবারিক কবরস্থানে অবস্থিত এই ভাষা সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রত্যয় চান্দিনার নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে ভাষা আন্দোলনের মহান শহীদদের স্মরণ করেন। এ সময় তারা ভাষা সৈনিক আব্দুল জলিল ভূঁইয়ার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ভাষা সৈনিকদের আত্মত্যাগের ফলেই আজ বাঙালি জাতি নিজ মাতৃভাষায় কথা বলার অধিকার অর্জন করেছে। তাদের এই আত্মত্যাগ জাতির জন্য এক অনন্য গৌরবের ইতিহাস। সংগঠনের সদস্যবৃন্দ নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানার এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানটি ছিল অত্যন্ত আবেগঘন। উপস্থিত সদস্যরা কিছু সময় নীরবতা পালন করেন এবং ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রতি বছর সহ বিশ্বের বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ভাষা আন্দোলনের এই চেতনা বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল।