• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

স্বীকৃতি পেল গবেষণাভিত্তিক সংগঠন এসআরডি

আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধি / ১৪৪ জন দেখেছে
আপডেট : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেল গবেষণাভিত্তিক সংগঠন “Society for Research And Development (SRD)”। গতকাল বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ১৪ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে আনুষ্ঠানিক নিবন্ধন প্রদান করা হয়।

Society for Research And Development (SRD) একটি গবেষণামুখী সংগঠন, যার মূল লক্ষ্য সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।

নতুন নিবন্ধনপ্রাপ্ত এই সংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন জনাব ড. মোহাম্মদ আনিসুর রহমানসহ আরও ৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সমাজবিজ্ঞান বিভাগে খণ্ডকালীন প্রভাষক জনাব মোঃ নোমান আমিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন সাধারণ শিক্ষার্থী দায়িত্ব পালন করছেন।

সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে আহ্বায়ক জনাব মোঃ নোমান আমিন সংগঠনটির নিবন্ধন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি) একটি গবেষণাভিত্তিক সামাজিক সংগঠন, যেখানে একদল একাডেমিক নির্দিষ্ট সমস্যা ও প্রেক্ষাপটে জ্ঞান অনুসন্ধান এবং সমাধান উদ্ভাবনের লক্ষ্যে একত্রে কাজ করে আসছেন। আমাদের সমাজে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা রয়েছে। এসব সমস্যা নিয়ে কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন এককভাবে কাজ করলে প্রমাণভিত্তিক, যুক্তিসিদ্ধ, নির্ভরযোগ্য ও টেকসই সমাধান পাওয়া দুষ্কর। বরং একটি কোলাবোরেটিভ অ্যাপ্রোচের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিনের এক্সপার্টরা একত্রে কাজ করলে উদ্ভাবনী সমাধান ও কার্যকর নীতিগত সুপারিশ প্রণয়ন করা যায়। সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SRD) আন্তঃবিভাগীয় গবেষণার একটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং জ্ঞান বিনিময় ও বুদ্ধিবৃত্তিক আলোচনা উৎসাহিত করে সমসাময়িক সমস্যার সমাধানে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গঠনে এসআরডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসআরডির সঙ্গে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীরা একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত হয়ে নিজেদের সমৃদ্ধ করতে পারছে।”

সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম বলেন,”SRD প্রাতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিকভাবে এই স্বীকৃতি এসআরডির পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা, কর্মশালা, প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।”

SRD সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরেফিন জানান, “আমি সম্প্রতি এসআরডি থেকে গবেষণার ওপর একটি কোর্স করেছি। এই কোর্সের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৯ জন স্বনামধন্য শিক্ষকের কাছ থেকে গবেষণার বিষয়ভিত্তিক টপিক শিখতে পেরেছি। কোর্স শেষ করে এখন আর্টিকেল পাবলিকেশনের জন্য এসআরডি আমাকে হাতে-কলমে শেখাচ্ছে।”

উল্লেখ্য, সংগঠনটি ২০২২ সালের ২রা আগস্ট থেকে তাদের কার্যক্রম শুরু করে। প্রাতিষ্ঠালগ্ন থেকেই এসআরডি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ