• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

নেত্রকোনার দুর্গাপুর অনুষ্ঠিত হয়েছে সিপিবি এর নির্বাচনী জনসভা।

রিপোর্টারের নাম : / ১৪৬ জন দেখেছে
আপডেট : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

মো নাইমুল হক স্মরণ
দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ (দুর্গাপুর,কলমাকান্দা) সংসদীয় আসনে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো:আলকাছ উদ্দিন মীর এর নির্বাচনী জনসভা আয়োজিত হয়। শনিবার বিকাল ৩ ঘটিকার দিকে আয়োজিত হয় উক্ত নির্বাচনী জনসভা। নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক জননেতা কমরেড রুহিন হোসেন প্রিন্স। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিবির নেত্রকোনা জেলার নেতৃবৃন্দ এবং দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার সিপিবির নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সিপিবির ছাত্র ইউনিয়নের কর্মীরা। এই নির্বাচনী জনসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিজেদের প্রতীক কাস্তে মার্কার নির্বাচনী অবস্থা সম্পর্কে ভোটারদের অবগত করেন। জনসভায় সংসদ সদস্য প্রার্থী মো আলকাছ উদ্দিন মীর তার দলের বৈশিষ্ট্য ও ভালো দিক উল্লেখ করে জনগণের কাছে তার প্রতীকে ভোট দাবি করেন। ডা.দিবালোক সিংহ বলেন,“সকল রাজনৈতিক দল দেখা শেষ এখন সময় সিপিবি কে দেখার।” একই সুরে তালমিলিয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন,“১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যারা আমার দেশের নারীদের পাকিস্তানীদের হাতে তুলে দিয়েছিল সেই রাজাকারদের দাড়িপাল্লা প্রতীকে ভোট দিবেন না।” এছাড়াও বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা সিপিবির সভাপতি এবং সাধারণ সম্পাদক। তারা তাদের নির্বাচনী ইশতেহার সম্পর্কে ভোটারদের অবগত করেন। এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অপারগতা নিয়ে সমালোচনা করেন। সবশেষে সিপিবির কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণভোটের সমালোচনা করে উক্ত গণভোট এ ‘না’ ভোট দেয়ার আহ্বান জানান। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শাসনামল সম্পর্কে নানা সমালোচনা করেন সিপিবি কেন্দ্রীয় নেতারা। পরিশেষে দুর্গাপুর বাজারে তাদের নিজস্ব প্রতীক কাস্তে প্রতীকের মিছিল বের করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ