• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

নিজামপুরে বিএনপির নির্বাচনী পথসভা, ধানের শীষে ভোট দেওয়ার ঘোষণা

রিপোর্টারের নাম : / ১৫১ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

হুমায়ন কবির মিরাজ, শার্শা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণা তীব্রতর হচ্ছে। বৃহস্পতিবার ১১নং নিজামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী পথসভায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক জনসমাগম লক্ষ্য করা গেছে।

বৃহস্পতিবার বিকালে গোড়পাড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির শার্শা–১ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান লিটন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই। জনগণই আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রক্ষমতায় গেলে সাধারণ মানুষের কল্যাণে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। এজন্য তিনি আগামী নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মহসিন কবির। উপস্থিত ছিলেন শার্শা–১ আসনের বিএনপির সাবেক এমপি আলীকদরের ছেলে ইকরামুল কদর বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু ও সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মজিদ, সহ দপ্তর সম্পাদক সাইদুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ, শ্রম বিষয়ক সম্পাদক মো. সহিদ আলী, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি ইদ্রিস মালেক, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু, শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সদস্য সচিব সবুজ হোসেন খানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ