• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙 দোহার পৌরসভার কার্যকলাপে ঢাকা বিভাগীয় কমিশনারের ক্ষোভ ও অসন্তোষ শিক্ষার্থীদের দেশপ্রেম শেখাবে কারা? অষ্টগ্রামের অনুষ্ঠানে উঠলো বড় প্রশ্ন ‎ অষ্টগ্রামে টানা লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত, দ্রুত সমাধানের দাবি কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ ‎“রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় ‎ অষ্টগ্রামে শোকের ছায়া: যিনি মানুষের মৃত্যু সংবাদ প্রচার করতেন, আজ তারই মৃত্যু সংবাদ প্রচার হচ্ছে ‎ কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু ‎ অষ্টগ্রামে বিয়ের দাবিতে প্রেমিক জাভেদের বাড়িতে প্রেমিকার অনশন কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, পরিবেশ বিপর্যয় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

রাণীশংকৈলে কৃষি উপকরণে অনিয়ম, ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানকে অর্থদণ্ড

রিপোর্টারের নাম : / ১৫৩ জন দেখেছে
আপডেট : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি উপকরণ বিক্রয়ে অনিয়মের অভিযোগে প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। অভিযানে ভেজাল বালাইনাশক বিক্রি ও অবৈধভাবে সার মজুদের দায়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার শখের টাউন ও নেকমরদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শখের টাউন বাজারে ভেজাল বালাইনাশক বিক্রির দায়ে মেসার্স মেহেদী ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নেকমরদ বাজারে অনুমোদনহীনভাবে সার মজুদ করার অপরাধে মঞ্জু ট্রেডার্সকে ১০ হাজার টাকা এবং আঁখি ট্রেডার্স ও লাকী ট্রেডার্সকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযান চলাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান জানান, কৃষকদের ক্ষতির সঙ্গে জড়িত যেকোনো অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ