• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

দুর্গাপুরে আওয়ামী লীগের ৫০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

রিপোর্টারের নাম : / ১৪৭ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

মো:নাইমুল হক স্মরণ,দুর্গাপুর উপজেলা প্রতিনিধি

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ৭ নং গাওকান্দিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বন্দউষান বাজার এলাকায় আজ বিকাল ৩টা ৩০ মিনিটে আওয়ামী লীগের প্রায় ৫০ জনের বেশি নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এসব নেতাকর্মী আজ আনুষ্ঠানিকভাবে দল ত্যাগ করে বিএনপির রাজনীতিতে যুক্ত হন। এ উপলক্ষে আয়োজিত যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে তাদের দলীয় সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
যারা নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করেন, তারা হলেন—
১. মোঃ রফিকুল ইসলাম
২. মোঃ নিজাম উদ্দিন
৩. আব্দুল মান্নান (মেম্বার)
৪. মোঃ ইলিয়াস আহমেদ
৫. মোঃ তুষার ইমরান প্রান্ত
৬. মোঃ বিল্লাল হোসেন
নবাগত নেতাকর্মীরা জানান, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তারা বিএনপিতে যোগদান করেছেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীর বিএনপিতে যোগদান দলীয় সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুনদের সক্রিয় অংশগ্রহণে দুর্গাপুর উপজেলায় বিএনপির রাজনৈতিক আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ