প্রেস রিলিজ
রবিবার (১১ জানুয়ারি)
জেলা পুলিশ, নরসিংদী
ঘটনা_১ গতকাল ১১/০১/২০২৬ তারিখ ১১:৩০ ঘটিকায় নরসিংদী মডেল থানাধীন শহর পুলিশ ফাড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী মডেল থানা এলাকার উত্তর নাগরিয়াকান্দি সাকিনস্থ ইউএমসি বালুরমাঠ সংলগ্ন পাকা রাস্তার উপর হতে ০২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সিরাজুল হক (৬৫), পিতা-মৃত রেহান উদ্দিন, মাতা-মৃত ফাতেমা বেগম, সাং-শিকানিকা, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া এ/পি সাং-আমলাপাড়া (কমলপুর), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে আটক করেন।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা জাড়ি করা হয়েছে।
ঘটনা_২ গতকাল ১১/০১/২০২৬ তারিখ ১৭:১৫ ঘটিকায় ডিবি, নরসিংদীর এসআই মোঃ সাইফুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী সদর থানাধীন উত্তর সাটিরপাড়া সাকিনন্থ সিরাজ ফকির মাজার মোড়ে চেকপোষ্ট করাকালে ৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো: সবুজ মিয়া (৩০), পিতা- মৃত তাইজুল ইসলাম মাতা-হাছেনা বেগম, সাং-মধ্যনগর, থানা- রায়পুরা, এপি/ বানিয়াছল (সুলতান মিয়ার বাড়ীর ভাড়াটিয়া), থানা-নরসিংদী সদর
জেলা- নরসিংদীকে আটক করেন। আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা জাড়ি করা হয়েছে।