ঘটনা১
সোমবার (৫জানুয়ারী ) রাত ১১টায় ডিবি, নরসিংদীর এসআই (নিঃ)/ জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন সাটিরপাড়া বকুলতলা এলাকা হতে মাদক ব্যবসায়ী আশিক মিয়া (২৫), পিতা- মৃত খলিল মিয়া, সাং ঘোষপাড়া, থানা ও জেলা নরসিংদীকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনা২
সোমবার (৫জানুয়ারী ) ৯.৫৫ টায় ডিবি, নরসিংদীর এসআই (নিঃ) জামিরুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে নরসিংদী জেলার নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া রাঙ্গামাটি ২নং পানির টাংকি এলাকা হতে মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৩), পিতা- মৃত আব্দুল সাত্তার, সাং- বালুয়াকান্দি, থানা-রায়পুরা, জেলা-নরসিংদীকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনা ৩
সোমবার (৫জানুয়ারী ) বিকাল ৫.৩০ টায় রায়পুরা থানার এসআই (নিঃ) মোঃ আবুল হাসান হাওলাদার সঙ্গীয় ফোর্সসহ চেকপোস্ট ডিউটি করাকালীন রায়পুরা থানাধীন মাহমুদাবাদ সাকিনস্থ লিজা জর্দ্দা কোম্পানীর সামনে পাঁকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ স্বপন মিয়া (৩৫), পিতা-গোলাপ মিয়া, সাং-কালিকা প্রসাদ (চরের কান্দা), থানা-ভৈরব, জেলা-কিশোরগঞ্জকে ০১ (এক) কেজি গাঁজাসহ আটক করেন।
এ সংক্রান্তে রায়পুরা থানায় মামলা রুজু করা হয়েছে।