• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনাম:
২০১৮ সালের নির্বাচনের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর, প্রজ্ঞাপন জারি কুমিল্লা-৪ দেবিদ্বারের ভোটযুদ্ধ: পুরোনো পারিবারিক রাজনৈতিক প্রভাব, নতুন সমীকরণ, নাকি পরিবর্তনের জনরায় বাস্তবায়ন হবে কারবালার শিক্ষা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের সংগ্রামের প্রেরণা: হযরাতুল আল্লাম এম. আমিরুল ইসলাম ভূমিকম্পের খবর কি মিথ্যা? সত্যের জন্য ত্যাগই প্রকৃত বিজয়’ মহররমে চেয়ারম্যান বাবুর বার্তা ‎ নিজস্ব অর্থায়নে খানাখন্দে ভরা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান প্রার্থী আবুল বাশার ‎ অষ্টগ্রামে ক্ষতিগ্রস্ত কৃষক তালিকায় অনিয়ম: স্বজনপ্রীতির অভিযোগ স্বীকার এমপি ফজলুর রহমান চান্দিনার রাজনীতিতে নতুন সমীকরণ: মাঠে যারা, ভবিষ্যৎ তাদের ‎তীব্র গরমের অবসান, অষ্টগ্রামে নেমেছে রহমতের বৃষ্টি 🌙 পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা 🌙

তারেক রহমান–ডা. শফিকুর রহমান সাক্ষাৎ: শোকের মুহূর্তে সৌহার্দ্যের বার্তা, ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’

রিপোর্টারের নাম : / ২২৮ জন দেখেছে
আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান জামায়াত আমির। সেখানে তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠক করেন ডা. শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে তিনি বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইয়ে স্বাক্ষর করেন।
এই সাক্ষাৎ রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে তারেক রহমান ও ডা. শফিকুর রহমানের বৈঠকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ভিন্ন মাত্রা যোগ করেছেন জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি ছবিটি পোস্ট করে মন্তব্য করেন, এটি ‘নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি’।
পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন,
‘আগামীর বাংলাদেশ নতুনভাবে গড়তে প্রয়োজন পারস্পরিক সৌহার্দপূর্ণ বোঝাপড়া। চিন্তার ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে সবাইকে বারবার এক টেবিলে বসতে হবে। আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতির চির অবসান চাই।’
সাক্ষাৎকালে বিএনপির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বৈঠকে অংশ নেন।
এদিকে এ বিষয়ে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়,
‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’—স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সহমর্মিতা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শোকের এই মুহূর্তে শীর্ষ দুই রাজনৈতিক ধারার নেতাদের সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যৎ রাজনীতিতে পারস্পরিক বোঝাপড়া ও সংলাপের নতুন বার্তা দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ