
ডেস্ক রিপোর্ট:
বহুল আলোচিত শহীদ হাদী হত্যাকাণ্ডের প্রধান দুই আসামীকে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে এমন খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।
বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই দুই আসামী ভারতের ভেতরে আত্মগোপনে ছিল। অবশেষে সেখানকার নিরাপত্তা বাহিনীর অভিযানে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ঘটনার খবর সামনে আসার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ লিখছেন,
“আলহামদুলিল্লাহ, অবশেষে ধরা পড়েছে।”
এদিকে সাধারণ মানুষ ও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দ্রুত আসামীদের বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু করার দাবি উঠেছে। অনেকেই বলছেন, এতদিন ধরে এই হত্যাকাণ্ডের বিচার না হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ জমে ছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে লিখেছেন,
“তারাতারি দেশে নিয়ে আসেন এদের, নাস্তা পানি সব রেডি।”
এই মন্তব্যের মাধ্যমে মূলত দ্রুত বিচার ও শাস্তির দাবিই প্রকাশ পেয়েছে বলে মনে করছেন অনেকেই।
আইন বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই আসামিরা ভারতে গ্রেফতার হয়ে থাকে, তাহলে দুই দেশের আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) করে তাদের বাংলাদেশে আনার ব্যবস্থা করা হতে পারে।
এখন সবার নজর আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক ঘোষণা এবং পরবর্তী আইনি পদক্ষেপের দিকে।
সম্পাদকীয় কার্যালয়:
১৬৬/৫, মাটিকাটা, ভাষানটেক, ঢাকা-১২১১।
ইমেইল : zerotv0566@gmail.com।
Copyright © 2026 Zero TV. All rights reserved.