মোঃ আল-আমিন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে, ৯৩ তম বার্ষিক ক্রিয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অষ্টগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবেশ চন্দ্র দাস, সঞ্চালনায় ছিলেন বিদ্যালয় এর সহকারী শিক্ষক, মোহাম্মদ সাইফুদ্দিন লিচু ।
ক্রিয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, দেশাত্মবোধক গান, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, পল্লীগীতি ,ভাটিয়ালি, ভাওয়াইয়া, লালনগীতি ও মুর্শিদী গানসহ নানান ধরনের নৃত্য ও নাটক পরিবেশন করেন।
পরিশেষে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মামপট ও প্লেট বিতরণ করা হয়েছে।
সম্পাদকীয় কার্যালয়:
১৬৬/৫, মাটিকাটা, ভাষানটেক, ঢাকা-১২১১।
ইমেইল : zerotv0566@gmail.com।
Copyright © 2026 Zero TV. All rights reserved.